আমার কলকাতায়

প্রেম খোঁজার জন্য ম্যাডক্স,
পার্ক স্ট্রিট বা
যদু বাবুর বাজার যেওনা
মুদি আলী এসো।
ফুটপাথ দিয়ে চলো,
একটু ধীরে, ডানদিকে দেখে।
একটা ফুচকা ওয়ালা আছে
একে অপরকে হিংসে করা
তিনকোনা ঘর গুলোর কাছে।
একটু থেমো সেখানে
একটু হেসো, সাবধানে
কাছে এসো, ফুচকা ওয়ালার।
প্রেম পাবে, তেঁতুল জলে
ফেউ ফুচকাতে
আর ফিরে যাওয়ার পথে,
না পাওয়ার মনে,
খোলা ড্রেনে, আবদ্ধ হয়ে,
মুদিয়ালিতে।