সন্ধ্যাবেলার ছাদের থেকে
আকুল চোখে রাত্রি শেষে
সন্ধ্যাতারা পথ হারিয়ে
সকালবেলার চাঁদের সাথে
তোমার যখন চোখ খোলেনি
বুকের মাঝে বালিশ রেখে
স্বপ্নভোরে সপ্নসাথে
আঁকিবুকি পথ চলাতে
রাত্রি আবাস ছাদের থেকে
মুখ ঝুঁকিয়ে মুখ বেঁকিয়ে
ঝামটা দিয়ে সরিয়ে আঁচল
ঝাঁপিয়ে নেমে অন্ধকারে
সরিয়ে এসো কচুরিপানা
দুহাত দিয়ে ডুব সাঁতারে
কচুর লতি গলায় বেঁধে
নাকের ছাবি শামুক ছানা
