এই যে তোমার চুপটি থাকা
চূপসারিতে অঙ্ক কষা
চোখের আঙ্গুল পেঁচিয়ে ধরে
হাতের সাথে নরম ছোঁয়া
গুনগুনিয়ে অ আ ক খ
আত্মদমন আত্মকথা
অসম্ভবের তর্ক শেষে
তর্ক চোখে ঘুমিয়ে পড়া
অঙ্ক ভেবে অঙ্ক কষে
গণিত নিয়ে বোঝাপড়া
এই যদি হয় তোমার বিকেল
আমার বুকে আমার কাছে
থাকনা তোমার অঙ্ক কষা
তোমার কানে তোমার ঠোঁটে।
