আমার ভুবন তোমার থেকে
অনেক দূরে অনেক কাছে
তোমার বুকে তোমার ঠোঁটে
না পেয়ে আর না হারিয়ে
অসম্ভবের উপন্যাসে।
তাকিয়ে দেখো নিজের হাতে
হলুদ আঙ্গুল হলুদ চেটো
কাঁচকলা বা শুক্ত ঝোলে
আমার জন্য আমায় ভেবে
আমায় দুষে সাতসকালে।
তবুও তুমি ঝগড়া কোরো
মেঘ নিয়ে বা মেঘের আশে
ধুলোর স্নানে ধুলি ঝড়ে
আকাশ পানে তাকিয়ে থেকে
দুষতে থেকো কানে কানে।
যখন আমি আমার সাথে
গল্পভরা স্বপ্ন মাঝে
নাড়িয়ে দিয়ে আমার ভূবন
দুহাত তুলে কষ্ট পেয়ে
কাঁদতে থেকো মনে মনে।
তবুও তুমি স্নানে যেও
এক কাপড়ে সিঁদুর ঘেঁটে
অলিট ভোর বা দুপুর পারে
গ্লানির ঘামে বিকেল বেলায়
সন্ধ্যেবেলায় গুনগুনিয়ে।
