তিস্তা যদি তোর্সা হতো
বরিশালের পুকুর পাড়ে
তোমার সাথে পা ডুবিয়ে
শালুকবনে মাঠের বাঁকে
ডিঙ্গি বেয়ে, ঘাটের ওপর
গামছা হাতে পা মুছিয়ে
তুলসী তলার সন্ধ্যেবেলায়
সন্ধ্যে প্রদীপ জ্বালার পরে
গভীর গহন বুকের মাঝে
গভীর ঘুমে স্বপ্ন দেখা
স্বপ্নে সেসব যেমন তেমন
মিথ্যে বলে মিথ্যে কাহন
পুকুর পাড়ে স্বপ্ন দাহন
তিস্তা যদি তোর্সা হতো
বরিশালের পুকুর পাড়ে
সন্ধ্যে প্রদীপ জ্বালার পরে
তোমার আমার স্বপ্ন মাঝে
