এসো

সময় থাকতে দরজায় এসো
চুপি চুপি লুকিয়ে
কিন্তু এসো, অন্ধকারে
মাথায় বর্ষাতি নিয়ে
আর মোমবাতি হাতে।
সময় থাকতে বোলো ভালোবাসি,
বোলো, শুধু আমি ছিলাম
তোমার অজান্তে,
তোমার স্বপ্নে, আঁকড়ে ধরে।
দ্যাখো, সোজা করে ধরো ছাতা
বৃষ্টি নামলে আমি ভয় পাই
জানো, সব জানো তুমি।
শোনো, বরং আমরা পথে নামি
বলি - মানছি না মানবো না
মিছিল করি, আটকাই রাস্তা।
হাজার বছর পর ঘুম ভাঙ্গলে
দরজায় এসো,
বলে দেখো, চাঁদে যাবো
শূন্য থেকে একশতে
অভিভূত অভিশাপে।