এক হাঁটু জলে

দেড় লাইন লিখে ফেলে দিয়েছিলে
লেখোনি কবিতা টা,
ফিরেও তাকাও নি।
কুড়িয়ে কাড়িয়ে
জুড়েছিলাম কাগজের টুকরো গুলোকে।
হাইল হিটলার বলে
থামিয়েছিলাম নদী কে।
বলেছিলাম - অপেক্ষা করো,
ডেকে আনি সমুদ্রকে,
এখানেই দেখা হবে,
তোমার, আমার, কাগজের টুকরো
নদী আর সমুদ্রের।
লিখবো তোমার না লেখা কবিতা,
এক হাঁটু জলে
তোমার কোলে।