পরকীয়া

শোনো পরকীয়া শুধু আমাদের না
কবিতার সঙ্গেও পরকীয়া হয়
পরকীয়া হয় আকাশ বা মেঘের সঙ্গে।
যারা বোঝেনা তাদের কথা উহ্য রাখি।
যারা বোঝেনা
তাদের বাদ দেই আমাদের খাতা থেকে,
কবিতার খাতা।
তারপর এসো কাছে একদম বুকের ভিতর
কবিতার জন্য কবিতার পাশে
ফিসফিস করে গল্প করি
কানাঘুষোয় বদনাম করি কবিতাকে
শুধু কাছে পাবো বলে
তোমাকে আর কবিতাকে।